রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

মেসি-রোনালদোর লড়াই দেখতে অনলাইনে ২০ লাখের বেশি আবেদন

  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১১৮ Time View

সৌদি আরবে অভিষেক হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। সেই অভিষেক ম্যাচটি যদি হয় লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমারদের বিপক্ষে! তাহলে তো কথাই নেই। এই ম্যাচ দেখার সুযোগ লুফে নিতে অনলাইনে ২০ লাখ টিকিটের আবেদন জমা পড়েছিল। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ তারকা রিয়াদভিত্তিক ক্লাব আল নাসরে আড়াই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

চুক্তি অনুযায়ী প্রতি বছর পাবেন ৭৫ মিলিয়ন ডলার। ইংলিশ লিগে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় সৌদি আরবে রোনালদোর অভিষেক বিলম্বিত হয়েছে। শনিবার আল শাদাবের বিপক্ষেই নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে। তারপর ২২ জানুয়ারি সৌদি প্রো লিগে আল ইতিহাদের বিপক্ষে খেলতে আর বাধা থাকবে না।

তারই আগে যেহেতু পর্তুগিজ যুবরাজ শাস্তি কাটিয়ে ফিরছেন, তাই আল হিলাল ও আল নাসর সমন্বিত অলস্টার একাদশের হয়ে মাঠে নামতে দেখা যাবে তাকে। পিএসজির বিপক্ষেই ওই ম্যাচটা মাঠে গড়াবে ১৯ জানুয়ারি। প্রদর্শনী ম্যাচটি হবে ৬৮ হাজার আসন বিশিষ্ট কিং ফাহাদ স্টেডিয়ামে।

এক সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, এই সপ্তাহের শুরুতে মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে সব টিকিট। এক পর্যায়ে অনলাইনে এই টিকিট কেনার জন্যই অপেক্ষায় ছিলেন ২০ লাখের বেশি টিকিট প্রত্যাশি। অবশ্য প্রদর্শনী ম্যাচটিতে কেউ গোল করলে সেটি পেশাদার ক্যারিয়ারে ধর্তব্যের মধ্যে পড়বে না। এরই মধ্যে একজন সৌদি ব্যবসায়ী ১ কোটি রিয়ালে নিলামের একটি টিকিট নিশ্চিতের পথে এগিয়ে আছেন।

তিনি রিয়াল এস্টেট কোম্পানি অ্যাকার ওয়ানের জেনারেল ম্যানেজার মুশরেফ আল-ঘামদি। ১৭ জানুয়ারি শেষ হচ্ছে এই বিশেষ টিকিটের নিলাম। এই টিকিটের ক্রেতা পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত থাকতে পারবেন। ড্রেসিংরুমে প্রবেশ সহ কথা বলতে পারবেন দুই মহাতারকা মেসি-রোনালদোর সঙ্গেও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category