বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

এশিয়া কাপের জন্য দল ঘোষণা আফগানিস্তানের

  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩৯ Time View

এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল আফগানিস্তান। রশিদ খানের নেতৃত্বে ১৭ জনের দল বেছে নিয়েছেন নির্বাচকরা। ২০২৪ সালের ডিসেম্বরের পর দলে ফিরেছেন পেস বোলার নাভিন উল হক। এ ছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তরুণ স্পিনার আল্লা গাজানফারও।

এশিয়া কাপের দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেননি আফগান নির্বাচকরা। আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত এবং সফলদের নিয়েই দল তৈরি করেছেন তারা। নির্বাচিত দলের বোলিং শক্তি প্রতিযোগিতার অন্যতম সেরা।

রশিদ, নাভিন ও গাজানফার ছাড়াও দলে রয়েছেন পেস বোলার ফজলহক ফারুকি, স্পিনার মুজিব উর রহমান, অলরাউন্ডার আজমাতউল্লাহ ওমরজাঈ ও মোহাম্মদ নবি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শেষ তিনটি সাদা বলের প্রতিযোগিতায় এশিয়ার দ্বিতীয় সেরা (ভারতের পর) দল হিসেবে শেষ করেছে আফগানিস্তান। এশিয়া কাপেও তারা চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার।

এশিয়া কাপের গ্রুপ ‘এ’-তে রয়েছে আফগানিস্তান। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং হংকং। ৯ সেপ্টেম্বর তাদের প্রথম ম্যাচ হংকংয়ের বিরুদ্ধে। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ এবং ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সঙ্গে খেলবেন রশিদরা।

এশিয়া কাপের আফগানিস্তান দল: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকুল্লাহ আটাল, আজমাতুল্লাহ ওমরজাঈ, করিম জানাত,  মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, শরাফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক, মুজিব উর রহমান, আল্লা গাজানফার, নুর আহমেদ, ফরিদ মালিক, নবীন উল হক এবং ফজলহক ফারুকি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category