রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

সোলেদার দখলে বাহিনী গড়ছে রাশিয়া

  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৯৪ Time View

ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ার জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সোলেদার দখলের জন্য রাশিয়া তার বাহিনী গড়ে তুলছে। তবে কিয়েভের সৈন্যরা শহরটি এখনও নিজেদের দখলে রেখেছে।

এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ইউক্রেনে রাশিয়ান সামরিক ইউনিটের সংখ্যা সপ্তাহের মধ্যে বেড়ে ২৫০ থেকে ২৮০-তে দাঁড়িয়েছে। ’

সোলেদার দখলের লড়াই সম্পর্কে মালিয়ার বলেন, ‘ওয়াগনার গ্রুপের ভাড়াটে সৈন্যরা কয়েক সপ্তাহ ধরে শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে লড়াই করছে। রাশিয়ান সৈন্যরা তাদের নিজেদের মরদেহের ওপর দিয়ে চলছে। ’

তিনি যোগ করেন, ‘রাশিয়া তার নিজের হাজার হাজার মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখনও নিজেদের জায়গা ধরে আছি। ’

এদিকে পূর্ব ইউক্রেনে একের পর এক পরাজয়ের পর রুশ বাহিনীর নেতৃত্বে পরিবর্তন আনলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অভিযানের নেতৃত্বে থাকা রাশিয়ার শীর্ষ কমান্ডার সের্গেই সুরোভিকিনকে সরিয়ে দিয়েছেন তিনি।

নিযুক্তির মাত্র তিন মাসের মাথায় তাকে সরিয়ে দেওয়া হলো।

সুরোভিকিনের জায়গায় নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ। তিনিই এখন পুতিনের বিশেষ অভিযানের নেতৃত্ব দেবেন। সূত্র- আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category