রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

শুক্রবার শুরু আইএলটি-২০, ট্রফি নিয়ে নৌভ্রমণে রুটরা

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১০১ Time View

মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-২০) উদ্বোধনী আসরের। শুক্রবার (১৩ জানুয়ারি) টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুবাই ক্যাপিটালস ও আবুধাবি নাইটরাইডার্স।

এদিকে মাঠের লড়াই শুরুর আগে দুবাই মেরিনায় ইয়টে করে দারুণ সময় কাটালেন টুর্নামেন্টটিতে অংশ নেয়া তারকা ক্রিকেটাররা।

ছয় ফ্র্যাঞ্চাইজির দুজন করে ক্রিকেটার আইএলটি২০-এর ট্রফি সঙ্গে নিয়ে এই বিনোদনমূলক নৌভ্রমণে বের হন।

আবুধাবি নাইটরাইডার্সের আলী খান ও পল স্টার্লিং, ডেজার্ট ভাইপার্সের টম কারান ও রুবেন ট্রাম্পলম্যান, দুবাই ক্যাপিটালসের জো রুট ও রবিন উথাপ্পা, গালফ জায়ান্টসের শিমরান হেটমায়ার ও টম ব্যান্টন, এমআই এমিরেটসের উইল স্মিড ও ইমরান তাহির এবং শারজা ওয়ারিয়র্সের নাভিন উল হক ও ক্রিস ওকস দুবাই ও আটলান্টিসে ভ্রমণ করেন।শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে। সুপারস্টার বাদশাহ ও মেগাস্টার জেসন ডেরুলো ওই রাতে মঞ্চে পারফর্ম করবেন। ‘চ্যাম্পিয়ন’ গানে মাতাবেন ডিজে ব্রাভো।

দুবাই, আবুধাবি ও শারজার বিশ্বমানের সুযোগসুবিধা সংবলিত স্টেডিয়ামে এই উদ্বোধনী প্রতিযোগিতায় ৩৪টি ম্যাচ শেষে বিজয়ীকে বেছে নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category