সোমবার, ১১ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Title :
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু বরিশাল বিশ্ববিদ্যালয় শাটডাউন, ভিসি অবাঞ্ছিত তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যানের বৈঠক হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করল ইরান বিনিয়োগবান্ধব রাষ্ট্র গঠনে বৃহত্তর পরিকল্পনায় কাজ করছে সরকার: মাহদী আমিন

বিসিবির শীর্ষ কর্তাদের নিয়ে পাপনের বৈঠক

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৯৬ Time View

আগামীকাল শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। সাত দলের ক্রিকেটার, কোচ ও ফ্র্যাঞ্চাইজি কর্তাদের গন্তব্য ও অবস্থান এখন বন্দরনগরীর রেডিসন ব্লু আর পেনিনসুলা হোটেল। ঠিক এই সময় ঢাকায় ওয়েস্টিন হোটেলে বসেছে বিসিবির শীর্ষ কর্তাদের মেলা।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, পরিচালক জালাল ইউনুস, খালেদ মাহমুদ সুজন, ইসমাইল হায়দার মল্লিকসহ শীর্ষ কর্তারা রাজধানীর ওই পাঁচতারকা হোটেলে একটি বৈঠক করেন। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন দুপুর ১টা নাগাদ সেখানে উপস্থিত হয়।

চট্টগ্রামে বিপিএল রেখে সবাই হঠাৎ রাজধানী ঢাকার একটি হোটেলে সমবেত কেন এমন ঘটনায় প্রাণচাঞ্চল্য পুরো ক্রিকেট পাড়া।

তবে কি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হঠাৎ গোপন বৈঠকে বিসিবি শীর্ষ কর্তারা; কী নিয়ে কথা বলছেন তারা তা জানা যায়নি।

বিসিবির মিডিয়া উইং থেকে আমার সংবাদকে নিশ্চিত করে যে, বিসিবি সভাপতি কি বিষয়ে বৈঠকে বসেছেন তা অফিসিয়ালি এই মুহুর্তে জানানো যাবে না। তবে তাদের ইঙ্গিতে এতটুকু বোঝা গেছে বাংলাদেশ দলের হেড কোচ নিয়েই আলোচনা হয়েছে।

আগেই জানা যায়, চন্ডিকা হাথুরুসিংহেকে আবার হেড কোচ হিসেবে পেতে আগ্রহী বিসিবি। তার সাথে কথাবার্তা অনেকদূর এগিয়েছে। বৃহস্পতিবার তা আনুষ্ঠানিক সিদ্ধান্তে রূপ নিতে পারে বলে বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category