বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

২ বাংলাদেশির মালয়েশিয়ায় বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ

  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১২৪ Time View

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার মালয়েশিয়ার আদালতে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা বারনামা। ওই দুই বাংলাদেশির নাম মামুন আলী এবং রেফাত বিশাত।

বার্তাসংস্থাটি বলছে, মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছেন ৩১ বছর বয়সী মো. মামুন আলী।

তার বিরুদ্ধে ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে ‘সাহিফুল্লা ইসলাম’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

দণ্ডবিধির ১৩০জে(১)(এ) ধারায় এই অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে এই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড অথবা ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে।

অপর অভিযুক্ত, ২৭ বছর বয়সী রেফাত বিশাতের বিরুদ্ধে গত ১০ জুলাই বিকাল ৪টা ৩০ মিনিটে লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি বাড়িতে তার মোবাইল ফোনে আইএস সন্ত্রাসী গোষ্ঠীর পতাকার ছবি রাখার অভিযোগ আনা হয়েছে।

দণ্ডবিধির ১৩০জেবি(১)(এ) ধারায় আনা এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে সাত বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা এবং সংশ্লিষ্ট জিনিসপত্র বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

বিচারক দাতুক আহমাদ কামাল আরিফিন ইসমাইলের সামনে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তিনি দোভাষী নিয়োগের জন্য আগামী ১২ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category