বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

হামবুর্গে বইমেলা এবং পহেলা বৈশাখের বর্ণিল আয়োজন

  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৪৪ Time View

হামবুর্গ, জার্মানি – বাংলা ভাষা ও সংস্কৃতিকে ঘিরে জার্মানির হামবুর্গ শহরে অনুষ্ঠিত হলো এক বিশেষ আয়োজন, যেখানে একসাথে পালিত হলো বইমেলা এবং পহেলা বৈশাখ।

স্থানীয় সংগঠন বাংলার পার্বণের সদস্যদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি এবং সাহিত্যপ্রেমী জার্মান নাগরিকরা অংশগ্রহণ করেন। ফলে এই অনুষ্ঠান পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে সুর, সাহিত্যের ছোঁয়া এবং স্বাদের রসনায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাংলা বইমেলা। নানা বিষয়ের বই, প্রবাসী ও স্বদেশি লেখকদের রচনাসমূহ, এবং ছোটদের জন্য রঙিন গল্পগ্রন্থে সমৃদ্ধ ছিল মেলাটি। বইমেলাটি ছিল বাংলা ভাষার বইয়ের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রিক। এতে বিভিন্ন প্রকাশনা সংস্থার বই স্থান পায়। শিশুদের জন্য আলাদা কর্নার, কবিতা পাঠ, এবং সাহিত্য আলোচনার আয়োজনও ছিলো।
পাশাপাশি বর্ণাঢ্যভাবে উদযাপিত হয় বাংলা নববর্ষ-১৪৩২। অনুষ্ঠানে ছিল বৈশাখী মেলা, সাংস্কৃতিক পরিবেশনা, নাচ, গান ও কবিতা আবৃত্তি। অংশগ্রহণকারীরা পরেছিলেন ঐতিহ্যবাহী বাঙালি পোশাক—নারীরা শাড়ি আর পুরুষরা পাঞ্জাবিতে সেজে উৎসবকে করে তোলেন রঙিন ও প্রাণবন্ত।

অনুষ্ঠান প্রাঙ্গণে বসেছিল বাহারি বাঙালি খাবারের স্টল। ঝালমুড়ি, ফুচকা, চটপটি, রসমালাই, জিলাপি—সব মিলিয়ে যেন ছিল এক স্বাদের কার্নিভাল।

আয়োজক সংগঠকদের অন্যতম সদস্য মৃদুল রায় বলেন, বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে থেকেও বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে আমরা ধারণ করতে চাই এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে বাঙলার সংস্কৃতি বার্তা। আমাদের এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয় এটি হামবুর্গে বসবাসরত বাংলাদেশীদের হৃদয়ের আত্মিক সংযোগ—বাংলা ভাষা, সংস্কৃতি ও স্মৃতির সঙ্গে এক নিবিড় মেলবন্ধন।

এ আয়োজন হামবুর্গে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর উৎসাহ ও মিলনের অনুভূতি সৃষ্টি করেছে।

শ্রাবণ রহমান
হামবুর্গ, জার্মানি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category