বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

বঙ্গবন্ধুর সমাধিতে চলচ্চিত্র পরিচালক সমিতির শ্রদ্ধা

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১১০ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

বুধবার ( ১১ জানুয়ারি ) দুপুরে চলচ্চিত্র সমিতির নবনির্বাচিত সভাপতি কাজী হায়াতের নেতৃত্বে তারা জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।


পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সব শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।

এ সময় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি ছটকু আহমেদ, মহাসচিব শাহীন সুমন, উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা, কোষাধ্যক্ষ সেলিম আজাদ, সাংগঠনিক সচিব শাহীর কবির টুটুল, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মনি, সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব আব্দুর রহিম বাবু, প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব ওয়াজেদ আলী বাবলুসহ কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ৩০ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন হয়। এতে ১৪২ ভোট পেয়ে কাজী হায়াৎ সভাপতি ও ১৬০ ভোট পেয়ে শাহীন সুমন মহাসচিব নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category