বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভয়াবহ বোমা হামলা, নিহত ২০

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৯৮ Time View

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ২০ জন নিহত হয়েছেন। এতে বহু হতাহত আশংকা করছেন দেশটির কর্মকর্তারা|

দেশটিরপুলিশের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে,  বুধবার বিকেলে দেশটির রাজধানী কাবুলে এই হামলায় অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে তালেবান এক কর্মকর্তার দাবি, নিহতের সংখ্যা অন্তত ২০ জন।

তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৪ টায় এ হামলা চালানো হয়। হামলাকারী মন্ত্রণালয়ে প্রবেশের চেষ্টা চালায়, তবে ব্যর্থ হয়।

মন্ত্রণালয়ের সামনে থাকা একজন গাড়ি চালক জানান, আমি এক ব্যক্তিকে নিজেকে উড়িয়ে দিতে দেখেছি।

আইএসআইএস-কে টেলিগ্রামে জানায়, হামলায় নিহত ২০ জনের মধ্যে কূটনৈতিক কর্মকর্তারাও আছেন।

এদিকে এ হামলাকে কাপুরুষোচিত বলে আখ্যায়িত করে হামলাকারীকে শাস্তির আওতায় আনার কথা জানিয়েছেন কাবুল পুলিশ|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category