বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

চ্যাম্পিয়ন্স ট্রফি ও আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড

  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ Time View

মাত্র চারদিন আগে আইসিসি চ্যম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন ইংলিশ ব্যাটার বেন ডাকেট। ২০০৪ সালে নিউজিল্যান্ড ব্যাটার নাথান অ্যাসলের করা অপরাজিত ১৪৫ রানের রেকর্ড ভেঙে ডাকেট করেছিলেন ১৬৫ রান। যদিও ইনিংসটি কাজে লাগেনি ইংলিশ ব্যাটারের। অস্ট্রেলিয়া তাদের ৩৫২ রানের বিশাল স্কোরকেও টপকে গিয়েছিলো।

বেন ডাকেটের রেকর্ডটি টিকলো মাত্র চারদিন। এবার তাকে পেছনে ফেলে দিলেন আফগান ব্যাটার ইবরাহিম জাদরান। সেই ইংল্যান্ডের বিপক্ষেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের ওপেনার ইবরাহিম খেললেন ১৭৭ রানের ঝকঝকে এক ইনিংস।

যে ইনিংস দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন ইতিহাস রচনা করলেন তিনি। এটাই এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। ১৪৬ বল মোকাবেলা করে ১৭৭ রান করে আউট হন ইবরাহিম।

শুধু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই নয়, আফগানিস্তানের হয়েও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ইবরাহিম জাদরান। ২০২২ সালের নভেম্বরে পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলেছিলেন ইবরাহিম জাদরানই।এতদিন এটাই ছিল আফগান ক্রিকেটে ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস। এবার নিজের গড়া রেকর্ডই ভাঙলেন ইবরাহিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category