বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ট্রেলার মুক্তিতেই ঝড় তুললো শাহরুখ খানের পাঠান

  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১১০ Time View

আজ মুক্তি পেয়েছে শাহরুখ খানের বহুল প্রত্যাশিত পাঠান চলচ্চিত্রের ট্রেলার। মাত্র দুই ঘণ্টায় ৩৬ লাখ দর্শক দেখে নিয়েছেন ট্রেলারটি, যা এখন পর্যন্ত বলিউডের চলচ্চিত্রের ক্ষেত্রে রেকর্ড। ট্রেলারটি মুক্তির পরপরই তুফানের গতিতে পৌঁছে যাচ্ছে ভক্ত-অনুরাগীদের কাছে। দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। বলিউড বাদশার প্রত্যাবর্তনটাও বাদশার মতোই হতে যাচ্ছে।

দেখা যায় শাহরুখ খানের পাঠানের প্রথম ঝলক। আর শুরুতেই বাজিমাত করলেন বলিউড বাদশা। মাত্র দুই ঘণ্টায় সিনেমার ট্রেলারের ভিউসংখ্যা ৩৬  লাখ পার করেছে। প্রতি মিনিটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেই সংখ্যা। ট্রেলারে শাহরুখের অ্যাকশনধর্মী লুক মুগ্ধ করেছে ভক্তদের। জমজমাট অ্যাকশনে ভরপুর পাঠান নিয়ে দর্শকদের আগ্রহ যেন শত গুণ বেড়ে গেছে ট্রেলার মুক্তির পর।

এদিকে পাঠান মুক্তির আগেই বয়কটের ডাকে পড়েছে। ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো ‘পাঠান’ বয়কটের আহ্বান জানিয়ে আসছে। ভারতের এক মন্ত্রীও পাঠানের গানের সমালোচনা করেছেন। শাহরুখের শুটিং সেটেও হিন্দুত্ববাদী সংগঠনের নেতা-কর্মীরা হাজির হয়েছিলেন পাঠান বয়কটের ডাকে। এমন বাধার দেয়াল উপেক্ষা করেই সিনেমাটির ট্রেলার মুক্তি দিল যশ রাজ প্রডাকশন।

ট্রেলারে শাহরুখের পাশাপাশি নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। খলনায়ক হিসেবে জন আব্রাহামকে দেখা যাবে পাঠানে। পাঠান পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। সিনেমাটি ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category