বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আর্জেন্টিনার কাছে ৬ গোল খাওয়া ব্রাজিলই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন

  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৬ Time View

দলটা ব্রাজিল বলেই বোধ হয় সম্ভব! দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় হার দিয়ে যাত্রা শুরু করেছিল সেলেসাওরা, আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হয়েছিল ৬-০ গোলে। সেই দলটিই ধাপে ধাপে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত জিতে নিলো শিরোপা!

রামন মেনেজেসের শিষ্যরা প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের পর নিজেদের গুছিয়ে নেয়। প্রতিটি ম্যাচেই উন্নতি করতে থাকে ব্রাজিল, যা তাদের ফাইনালে জায়গা করে দেয়।

ভেনেজুয়েলার পুয়ের্তো লা ক্রুজের জোসে আন্তোনিও আনজোয়াতেগি স্টেডিয়ামে ফাইনালে তারা চিলিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ৭৩তম মিনিটে ডেইভিড ওয়াশিংটন, ৮৬তম মিনিটে পেদ্রিনহো, এবং ৮৮তম মিনিটে রিকার্দো মাথিয়াসের গোলে জয় নিশ্চিত করে ব্রাজিল।

এই জয়ে ব্রাজিল দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের রেকর্ড ১৩তম শিরোপা জিতেছে, যেখানে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী উরুগুয়ে জিতেছে ৮ বার।চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল আর্জেন্টিনারও। তবে শিরোপা জিততে হতে হলে প্যারাগুয়েকে অন্তত ৪ গোলের ব্যবধানে হারাতে হতো আলবিসেলেস্তেদের। সেটা তো হয়ইনি, তারা উল্টো ৩-২ গোলে হেরে যায়।একটা সময় যাদের নিয়ে সংশয় তৈরি হয়েছিল, সেই ব্রাজিলই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন। এমন অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর গল্প কবে কে লিখেছে?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category