রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

পাকিস্তানে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম

  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ২৫০ Time View

পাকিস্তানে চরম অর্থনৈতিক সংকটে বাড়ছে মূল্যস্ফীতি। ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম  বাড়ছে ক্রমাগত। নিত্যপ্রয়োনীয় জিনিসের মধ্যে দ্রুত বাড়ছে ময়দা ও মুরগির দাম।

ইতিমধ্যে এসব পণ্য অনেক পরিবারের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। ঘি এবং ভোজ্যতেলের মতো দুটি গুরুত্বপূর্ণ খাদ্য উপকরণের সরবরাহেও ঘাটতির কথা বলছেন উৎপাদনকারীরা। পবিত্র রমজান মাস সামনে রেখে এগুলোর দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক গত ২৭ ডিসেম্বর পাম তেল, সয়াবিন ও সূর্যমুখী তেলের মতো পণ্যগুলোকে অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় যুক্ত করে। উৎপাদনকারীদের আমদানি ঋণপত্র (এলসি) খোলার আবেদনে ব্যাংকগুলো সাড়া দিচ্ছে না। পণ্য খালাসের কাগজপত্রও দেওয়া হচ্ছে না। এমন অবস্থায় উৎপাদনকারীদের কাছে পাম তেল, সয়াবিন ও সূর্যমুখী তেলের মজুত ক্রমাগত ফুরিয়ে আসছে।

বর্তমান পরিস্থিতি নিয়ে পাকিস্তান বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (পিভিএমএ) মহাসচিব উমর ইসলাম খান বলেন, পাম অয়েলের দাম মনপ্রতি ১৩ হাজার পাকিস্তানি রুপি থেকে বেড়ে ১৪ হাজার রুপিতে দাঁড়িয়েছে। তিনি বলেন, ঘি এবং ভোজ্যতেলের দাম কেজি/লিটারপ্রতি ২৬ রুপি বেড়েছে।

উমর ইসলাম বলেন, ঋণপত্র খোলা ও পণ্য খালাসের আবেদন গ্রহণ করা না হলে এসব পণ্যের দাম কেজি/লিটারপ্রতি আরও ১৫ থেকে ২০ রুপি বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category