বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

অবশেষে হলদিয়ায় ভিড়ছে রূপপুরের মালবাহী রুশ জাহাজ

  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ২৪৮ Time View

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (এনপিপি) জন্য রাশিয়া থেকে আসা মালবাহী একটি জাহাজকে পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে নোঙরের অনুমতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার ওই জাহাজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় সেটি বাংলাদেশে ভিড়তে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের আপত্তির পর হলদিয়ায় নোঙর করছে।

ভারতীয় গণমাধ্যম দৈনিক ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার ওই জাহাজ থেকে পণ্য খালাস করে সেগুলো সড়কপথে বাংলাদেশের নির্ধারিত গন্তব্যে পাঠানো হতে পারে।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের বন্দরে মালামাল খালাসের অনুমতি না পাওয়ায় রাশিয়ার ওই জাহাজ গত ডিসেম্বরের শেষ দিক থেকে বঙ্গোপসাগরে অবস্থান করছিল।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়ার পতাকাবাহী জাহাজ ভারতের সব বন্দরে নোঙরের জন্য উন্মুক্ত। গত বছরের পুরো সময়জুড়ে রাশিয়ার কাছ থেকে বিভিন্ন ধরনের পণ্য-সামগ্রী ও অন্যান্য চালান গ্রহণ করেছে ভারত। একই সময়ে রাশিয়ার সাথে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়েছে ৩০০ শতাংশের বেশি।

রাশিয়ার পতাকাবাহী জাহাজটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্ধারিত পণ্য নিয়ে গত বছরের ডিসেম্বরের শেষদিকে বাংলাদেশের মংলা বন্দরে পৌঁছেছিল।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব কালাচাঁদ সিংহ বলেছেন, আমরা জানতে পেরেছি, জাহাজটি থেকে মালামাল ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে খালাস করা হবে। পরে সেখান থেকে অন্য বাহনে করে মালামাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে।

এআরএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category