বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হান্নান সরকারের পদত্যাগ

  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৮ Time View

বিপিএল চলাকালেই পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হান্নান সরকার। গতকাল শনিবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

হান্নান সরকার জানিয়েছেন, দল নির্বাচনের সঙ্গে আর জড়িত থাকতে চান না। আগামীতে কোচিংয়ের দায়িত্ব পেলে কাজ করতে আগ্রহী হবেন তিনি।তবে চলতি ফেব্রুয়ারিতে নির্বাচকের দায়িত্বে থাকবেন হান্নান। আগামী মার্চ থেকে এই নির্বাচকের বিকল্প খুঁজে নিতে হবে বিসিবিকে।

২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সহকারী হিসেবে দায়িত্ব পান হান্নান। অর্থাৎ এক বছরের মাথায় নিজের দায়িত্ব ছাড়লেন তিনি।

হান্নান সরকারের সঙ্গে বিসিবির চুক্তি ছিল ২০২৬ সাল পর্যন্ত। জাতীয় দলের দায়িত্ব পাওয়ার আগে বয়সভিত্তিক দলেও কাজ করেছেন সাবেক এই ক্রিকেটার। অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক ছিলেন হান্নান। ২০২০ সালে তার অধীনেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category