রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

সান্তোসে ফেরা নিয়ে নেইমার বললেন, ‘এখানেই প্রকৃত ভালবাসা পাই’

  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৮৭ Time View

সৌদি ক্লাব আল হিলাল চুক্তি বাতিল করেছে এবং নেইমারের সান্তোসে ফেরার কথা নিশ্চিত করেছেন ক্লাবটির প্রেসিডেন্ট মার্সেলো তিসেইরা। এসবই পুরনো খবর। এবার সান্তোসে ফেরার কথা নিশ্চিত করে জানালেন নেইমার নিজে। জানালেন, ‘সান্তোসের সঙ্গে চুক্তিতে সই করবো আমি।’

সান্তোসে ফেরার নিশ্চয়তাই দেননি শুধু নেইমার জানিয়েছেন, নিজের সময়েই ফিরে যাচ্ছেন তিনি। যেখানে পেয়ে থাকেন প্রকৃত ভালবাসা।

৩২ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা নেইমার ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে তার সান্তো ফেরার ব্যাপারটি নিশ্চিত করার পাশাপাশি অতীতের কিছু ছবিও পোস্ট করেন। সেখানে লিখেছেন, ‘সান্তোস ফুটবল ক্লাবের চুক্তিপত্রে আমি সই করব। ক্লাবটি ও তাদের সমর্থকদের প্রতি আমার ভালোবাসা কখনো পাল্টায়নি।’

পিএসজি থেকে ২০২৩ সালে আল হিলালে ৯০ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগ দেয়ার পর মাত্র ৭টি ম্যাচ খেলতে পেরেছিলেন নেইমার। সেখানেই বারবার গোড়ালি ও হাঁটুর ইনজুরিতে পড়েন তিনি। যা তার ক্যারিয়ারে বিশাল প্রভাব ফেলে।

ইএসপিএন জানিয়েছে, নেইমার আপাতত সান্তোসের সঙ্গে ৬ মাসের চুক্তি করবে। এরপর হয়তো আবার তিনি ইউরোপে ফিরে আসতে পারেন। সান্তোসের সঙ্গে তার তেমন কথা-বার্তাই চলছে।বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় স্থানীয় সংগীতশিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজনের মাধ্যমে নেইমারকে নিজেদের সমর্থকদের সামনে উপস্থাপন করবে ব্রাজিলিয়ান শীর্ষ লিগের ক্লাবটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category