বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

সৌদিতে নেইমার অধ্যায় শেষ, আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল

  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৯১ Time View

বেশ কয়েকদিন ধরেই চলছিল টানাপোড়েন। নেইমার আল হিলালে থাকবেন নাকি থাকবেন না, তা নিয়ে চলছিল নানান কথা। অবশেষে ভাগ্য অন্বেষণে চূড়ান্ত সিদ্ধান্তটি নিয়েই ফেললেন নেইমার। সৌদি আরবের পাঠ চুকিয়ে দিয়েছেন তিনি। আল হিলালের সঙ্গে চুক্তি থেকে বেরিয়ে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার খবর দেয় আল হিলাল। সৌদি প্রো লিগের ক্লাবটি জানায়, দুই পক্ষের সমঝোতার মাধ্যমেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তির পথ সুগম হলো নেইমারের।

ফুটবল-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন গেল রোববার জানিয়েছিল, ছোটবেলার ক্লাব সান্তোসের সঙ্গে ৬ মাসের চুক্তি নিয়ে আলোচনা করছেন নেইমার। যেখানে এই সম্ভাব্য চুক্তির মেয়াদ আরও দেড় বছর বর্ধিত করার সুযোগও রাখছে দুই পক্ষ। আগামী বৃহস্পতিবার বা শুক্রবার নেইমারের চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবে বলে খবর পেয়েছে ইএসপিএন।

সমঝোতা সহজ সম্পন্ন করতে চুক্তি অনুযায়ী প্রাপ্য বেতনের একটি অংশ নেবেন না নেইমার। ব্রাজিলিয়ান তারকার ছেড়ে দেওয়া অর্থের পরিমাণ ২ কোটি ৫০ লাখ থেকে ৩ কোটি ডলারের মধ্যে। কিন্তু চুক্তি অনুযায়ী নেইমারের পাওয়ার কথা ৬ কোটি ৫০ লাখ ডলার।

২০২৩ সালে ৯ কোটি ৭৬ লাখ ডলারের বিনিময়ে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে আল হিলালের সঙ্গে ২ বছরের জন্য চুক্তিবদ্ধ হন নেইমার। এরপর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে একটানা এক বছর মাঠের বাইরেই ছিলেন তিনি। ফেরার পর দুই ম্যাচ না খেলতেই আবারও ইনজু্রিতে চলে যান ব্রাজিলিয়ান তারকা। এরপর আর মাঠেই নামা হয়নি।আল হিলালের জার্সিতে মাত্র ৭ ম্যাচ খেলেন নেইমার। এসব ম্যাচে গোল করেন মাত্র ১টি। সেটি ২০২৩ সালের ৩ অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নাসাজি মাজানদারানের বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category