রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

‘বিফল’ সেঞ্চুরি হাঁকিয়ে বিপিএলের নতুন ইতিহাস লিখলেন বিজয়

  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ Time View

খুলনা টাইগার্সের বিপক্ষে গতকাল রোববারের ম্যাচটি জিততে শেষ ওভারে দুর্বার রাজশাহীর দরকার ছিল ১৭ রান। কিন্তু সমীকরণ মেলাতে পারেনি রাজশাহী। ২০তম ওভারে খুলনার পেসার হাসান মাহমুদের কাছ থেকে তারা বের করতে পারে মাত্র ৯ রান। ফলে এনামুল হক বিজয়ের রাজশাহী হারে ৭ রানে।

সেঞ্চুরি পূর্ণ করতে শেষ ওভারে বিজয়ের দরকার ছিল ৯ রান। তিনি সেই রান করতে পেরেছেন। তবে দলকে জেতাতে না পারার আক্ষেপ রয়ে গেছে ডানহাতি ব্যাটারের।

৫৭ বলে ৯ চার ও ৫ ছক্কায় অপরাজিত ১০০ রান করেন বিজয়। দলের জন্য এই সেঞ্চুরি কাজে না লাগলেও বিপিএলের নতুন ইতিহাস ঠিকই লিখে ফেলেছেন তিনি। চলতি বিপিএলে সবমিলিয়ে এটি টুর্নামেন্টের সপ্তম সেঞ্চুরি। এর আগে দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের এক আসরে এত বেশি সেঞ্চুরি হয়নি।বিজয়ের আগে চলতি বিপিএলে সেঞ্চুরি করেছেন আরও ৬ জন।

তারা হলেন- চিটাগং কিংসের উসমান খান (রাজশাহীর বিপক্ষে ১২৩), ঢাকা ক্যাপিটালসের থিসারা পেরারা (খুলনা টাইগার্সের বিপক্ষে ১০৩*), রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস (সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১১৩*), একই ম্যাচে রাজশাহীর বিপক্ষে ঢাকার লিটন দাস (১২৫*) ও তানজিদ হাসান তামিম (১০৮) ও চিটাগংয়ের গ্রাহাম ক্লার্ক (খুলনার বিপক্ষে ১০১)।

এর আগে ২০১৯ সালের আসরে ৬টি সেঞ্চুরি হয়েছিল। এতদিন এটিই ছিল এক আসরে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড।

ওই আসরে সেঞ্চুরি করেছিলেন- রাজশাহী কিংসের লাউরি ইভানস (১০৪*), রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস (১০০), রংপুরের রাইলি রুশো (১০০*), কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এভিন লুইস (১০৯*), রংপুরের এবিডি ভিলিয়ার্স (১০০*) ও কুমিল্লার তামিম ইকবাল (১৪১*)।

২০২৩, ২০২২ ও উদ্বোধনী আসর ২০১২ সালে সেঞ্চুরি হয়েছিল ৪টি করে। আর ২০২৪, ২০১৯-২০, ২০১৭ ও ২০১৩ সালে তিনবার ব্যক্তিগত ইনিংস তিন অংক ছুঁয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category