বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

বিপিএল খেলবেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার

  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২৯৩ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে স্বপ্নপূরণ হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের। এসেক্সের ২০ বছর বয়সী ব্যাটার খেলবেন ঢাকা ডমিনেটরসের হয়ে। দলীয় সূত্র নিশ্চিত করেছে চুক্তির বিষয়টি। মিরপুরে বিপিএল শুরু হবে আগামীকাল।

শনিবার ঢাকায় আসার কথা রয়েছে রবিনের। কাউন্টি ক্লাব এসেক্স টুইটারে জানিয়েছে তার বিপিএল খেলার প্রসঙ্গটি। রবিনের জন্ম ইংল্যান্ডের লেটনস্টোনে হলেও তার শিকড় বাংলাদেশে। তার বাবা মৃদুল দাসের জন্ম সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায়। গত বছরের জুনে লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথম টেস্টে ইংল্যান্ডের বদলি খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করার সুযোগ হয় রবিনের। বাংলাদেশ ও যুক্তরাজ্য দুই দেশেরই নাগরিকত্ব রয়েছে তার।

তবে বিপিএল খেলবেন বিদেশি ক্যাটাগরিতেই। ঢাকা ডমিনেটরসে বিদেশি ক্রিকেটার শান মাসুদ, আহমেদ শেহজাদ ও উসমান গানির সাথে দেখা যাবে রবিনকে। ঢাকার দেশি তারকা ক্রিকেটারদের মধ্যে আছেন তাসকিন, মিঠুন, সৌম্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category