বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

পর্তুগালে ক্লাব কিনছেন ভিনিসিয়ুস!

  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৭৩ Time View

সাবেক ফুটবলাররা তো ক্লাব কিনছেনই; এমনকি অবসরের আগেও ক্লাবের কেনার ঘটনা নতুন নয়। এখনো ফুটবল খেলছেন, আবার অন্য ক্লাবের মালিকও; যার বড় দুটি উদাহরণ হলেন কিলিয়ান এমবাপে ও এনগোলো কান্তে।এমবাপে ও কান্তের পথেই হাঁটছেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও নতুন ক্লাব কেনার কথা চিন্তা করছেন।

ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন তাদের সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, পর্তুগালের দ্বিতীয় সারির ক্লাব কিনতে চলেছেন ভিনিসিয়ুস।মূলত, ব্যবসাকে নানামুখী করতেই এমন উদ্যোগ নিচ্ছেন ভিনিসিয়ুস। অবসরের পর এসব নিয়েই ব্যস্ত সময় পার করবেন, সে পরিকল্পনাই আপাতত ব্রাজিলিয়ান তারকার মাথায়।

পর্তুগালে ভিনিসিয়ুসের ক্লাব কেনার সংবাদটি সবার আগে দিয়েছিল স্প্যানিশ জনপ্রিয় রেডিও স্টেশন কাডিনা কোপে।বর্তমানে আর্থিকভাবে বেশ ভালো সময় পার করছেন ভিনিসিয়ুস। সম্প্রতি বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ব্রাজিলিয়ান তারকা। সেসব প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হলো উত্তর আমেরিকার জুতা ও গার্মেন্টস পণ্য উৎপাদনকারী কোম্পানি ‘নাইকি’। বিশ্বের অনেক হাই-প্রোফাইল ফুটবলারদের সঙ্গেই চুক্তি করেছে কোম্পানিটি। ভিনির সঙ্গে নাইকির চুক্তি ২০২৮ সাল পর্যন্ত।

এছাড়া আমেরিকার বিনোদন কোম্পানি ‘রক নেশনের’ প্রতিনিধিত্বও করছেন ভিনিসিয়ুস। ব্রাজিলেও ভিনিসিয়ুসের একটি দাতব্য প্রতিষ্ঠান আছে। যার নাম ‘ভিনি জুনিয়র ইনস্টিউট’।

বর্তমানে সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছেন ভিনি। সেখানে চলমান স্প্যানিশ সুপারকোপার ফাইনালে উঠেছে তার দল রিয়াল। শিরোপার লড়াইয়ে আগামীকাল রোববার (১২ জানুয়ারি) চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category