বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা বিসিবির

  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৮০ Time View

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে এর আগে কখনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি বাংলাদেশ। প্রথমবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফর করতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা।

সফরে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ম্যাচগুলোকে সামনে রেখে সোমবার (৬ জানুয়ারি) রাত প্রায় ১১টার দিকে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্বে যথারীতি থাকছেন জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

সফরে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী ১৪ জানুয়ারি সেন্ট কিটসে পৌঁছবে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ১৯ জানুয়ারি ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশের মেয়েরা। বাকি দুই ম্যাচ ২১ ও ২৪ জানুয়ারি। ওয়ানডে সিরিজটি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, লতা মণ্ডল, রাবেয়া খাতুন, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক পিংকি, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category