রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

‘বাঘা যতীন’ খ্যাত পরিচালক অরুণ রায় মারা গেছেন

  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৯০ Time View

‘বাঘা যতীন’ সিনেমার পরিচালক অরুণ রায় মারা গেছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোররাতে কলকাতার আরজি কর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন একাধিক তারকা।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন অরুণ রায়। এ কারণেই আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয় পরিচালককে। বুধবার রাতে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

গেল বছরের সেপ্টেম্বরে দ্বিতীয় কেমো নেওয়ার পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন অরুণ রায়। কিন্তু শেষ রক্ষা হলো না। অবশেষে পাড়ি জমালেন না ফেরার দেশে।

বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেজে অভিনেতা বিরসা দাশগুপ্ত লিখেছেন, ‘এটা ঠিক করলে না অরুণ দা।’ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লেখেন, ‘পরিচালক অরুণ রায় আর নেই। নতুন বছরের দ্বিতীয় সকালে চলে গেলেন সব মায়া ছেড়ে। অরুণদা আমাদের মনের ভিতর থেকে যাবেন সারা জীবন।’

২০১১ সালে ‘এগারো’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পা রাখেন অরুণ রায়। ‘হীরালাল’ দিয়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। তার বানানো শেষ সিনেমা ‘বাঘাযতীন’। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ জগতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category