রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

অনুশীলনে অনুপস্থিত সাকিব

  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৮৮ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হচ্ছে ৬ জানুয়ারি। এবারের আসরকে সামনে রেখে আজ (২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছে ফরচুন বরিশাল। তবে প্রথম দিনে দলীয় অনুশীলনে দেখা যায়নি দলটির অধিনায়ক সাকিব আল হাসানকে। এদিন বিশ্রামে ছিলেন এই টাইগার ক্রিকেটার।

সোমবার (২ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করেছে ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা। এদিন মাঠে ছিলেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজসহ অনেকেই। বল হাতে মাঠে কসরত করেছেন পেসার কামরুল ইসলাম রাব্বি, খালেদ আহমেদ ও এবাদত হোসেনরা।

বিপিএলের এবারের আসরে আগামী ৭ জানুয়ারি সিলেট স্টাইকার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সাকিবরা। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।

ফরচুন বরিশাল

সরাসরি চুক্তি : সাকিব আল হাসান, রাহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ ওয়াসিম (পাকিস্তান), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), ইফতেখার আহমেদ (পাকিস্তান), নাভিন উল হক (আফগানিস্তান), উসমান কাদির (পাকিস্তান), কুশল পেরেরা (শ্রীলঙ্কা), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান) ও করিম জানাত (আফগানিস্তান)।

ড্রাফট : মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, হায়দার আলি (পাকিস্তান), চতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), সৈয়দ খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজী অনিক, সানজামুল ইসলাম, সালমান হোসেন ইমন।

এবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category