রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

শুরু হওয়ার আগেই বদলে গেল বিপিএলের সূচি

  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ Time View

বিপিএল মানেই সূচিতে পরিবর্তন, এটি যেন নিয়মে পরিণত হয়েছে। অতীতে খেলার সময়সূচি কুয়াশা বা অন্যান্য কারণে পাল্টেছে। তবে এবার বল মাঠে গড়ানোর আগেই সময়সূচিতে পরিবর্তন এনেছে বিসিবি।

আজ বিপিএলের একাদশ আসরের প্রথম দিনের ম্যাচগুলো যথাসময়ে শুরু হবে। কিন্তু ৩১ ডিসেম্বর, বছরের শেষ দিনের ম্যাচ দুটির সময় এক ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওই দিন খুলনা টাইগার্স ও চিটাগং কিংসের মধ্যকার ম্যাচটি দুপুর ১২টায় শুরু হবে, যা আগে নির্ধারিত ছিল দুপুর দেড়টায়। আর রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচটি বিকেল ৫টায় শুরু হবে, আগের সূচিতে যা ছিল সন্ধ্যা সাড়ে ৬টায়।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনার কারণে এ সূচি পরিবর্তন করা হয়েছে। বছরের শেষ দিন রাজধানীর সড়কে যানজট এবং থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া, ৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকার কারণে সেদিনের ম্যাচের টিকিট মধুমতি ব্যাংকের শাখায় পাওয়া যাবে না। টিকিট কিনতে হবে মিরপুর শেরেবাংলার ইনডোর সংলগ্ন জাতীয় সুইমিং কমপ্লেক্সের বুথ থেকে।

যানজট এড়াতে এবং দর্শকদের সুবিধার্থে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। থার্টি ফার্স্ট নাইট উদ্‌যাপন ও নিরাপত্তা ব্যবস্থা বিবেচনায় সময়সূচির এই পরিবর্তন অনিবার্য ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category