রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

মেক্সিকোয় কারাগারে সশস্ত্র হামলা, নিহত ১৪

  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ২৯০ Time View

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর একটি কারাগারে সশস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া এ হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (১ জানুয়ারি) মেক্সিকোর চিহুয়াহুয়া রাজ্যের সীমান্তবর্তী শহর জুয়ারেজে সহিংস এ হামলার ঘটনা ঘটে। এছাড়া ওই একই শহরে পৃথক আরেক সশস্ত্র আগ্রাসনে আরও দু’জন নিহত হয়েছেন। সোমবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মেক্সিকোর চিহুয়াহুয়া প্রদেশের প্রসিকিউটর এক বিবৃতিতে বলেছেন, রোববার কারাগারে হওয়া সশস্ত্র হামলায় যারা মারা গেছে তাদের মধ্যে ১০ জন নিরাপত্তা কর্মী এবং চারজন বন্দি ছিলেন। এছাড়া হামলায় অন্য আরও ১৩ জন আহত হয়েছেন এবং কমপক্ষে ২৪ জন পালিয়ে গেছেন।

কারা এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। প্রসিকিউটর বলছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে হামলাকারীরা সাঁজোয়া যানে করে স্থানীয় সময় সকাল ৭টার দিকে কারাগারে এসে হামলা চালায়।

এর কয়েক মিনিট আগে, কর্তৃপক্ষ পৌর পুলিশের ওপর কাছাকাছি স্থানে হামলার কথা জানিয়েছিল। সেখানে ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয় এবং একটি ট্রাক জব্দ করা হয়। এছাড়া শহরের অন্য অংশে একইদিন আরও দুইজন প্রাণ হারিয়েছেন। এই ঘটনাটিকেও কর্তৃপক্ষ সশস্ত্র আগ্রাসন বলে অভিহিত করেছে।

তিনটি ঘটনার সঙ্গে কোনও আন্তঃসম্পর্ক ছিল কিনা তা উল্লেখ করেননি মেক্সিকো কর্তৃপক্ষ।

এর আগে গত বছরের আগস্টে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সদস্যদের মধ্যে কারাগারের মুখোমুখি সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়। সে সময় প্রাণ হারানোদের বেশিরভাগই ছিলেন বেসামরিক মানুষ।

টিএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category