বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

এশিয়া কাপ জেতা হলো না বাংলাদেশের: নারী অনূর্ধ্ব ১৯

  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ Time View

চলতি মাসের শুরুতে অনূর্ধ্ব ১৯ পুরুষদের এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ হারিয়েছিল ভারতকে। জিতে নিয়েছিল এশিয়া কাপের শিরোপা। সে সুযোগটা অ-১৯ নারীদের সামনে চলে এসেছিল। তবে আজ ভারতের বিপক্ষে সে সুযোগটা সুমাইয়া আক্তাররা নিতে পারেননি। বাংলাদেশ ম্যাচটা হেরেছে ৪১ রানে, ফলে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে দলকে।

এই ম্যাচে টস জেতে বাংলাদেশ। অধিনায়ক সুমাইয়া আক্তার নেন বোলিংয়ের সিদ্ধান্ত। শুরুতে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রান করে। তাদের হয়ে তৃষা ৪৭ বলে ৫২ রান করে হাল ধরেছেন। পাশাপাশি মিথিলা ভিনোদ ও আয়ুশি শুক্লাও বড় অবদান রাখেন।

তবে বাংলাদেশের বোলাররা নিজেদের দায়িত্ব দারুণভাবে পালন করেছেন। বিশেষ করে ফারজানা ইয়াসমিন, যিনি মাত্র ৩১ রান খরচ করে ৪ উইকেট শিকার করেছেন এবং বিপক্ষ ব্যাটারদের ভুগিয়েছেন। এ ছাড়া নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম তাদের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

জবাবে বাংলাদেশ শুরু থেকেই উইকেট খোয়াতে থাকে। দুই ব্যাটার বাদে কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ওপেনার ফাহমিদা ছোঁয়া ব্যাটারদের আসা যাওয়ার মিছিল সামলে কিছুটা সময় এক প্রান্ত আগলে রেখেছিলেন। ব্যক্তিগত ১৮ রানে তিনি তৃতীয় ব্যাটার হিসেবে ফেরেন, বাংলাদেশ ৪৪ রানে হারায় ৩ উইকেট।

এরপরও ওপাশে হাল ধরার চেষ্টা করেন জুয়াইরিয়া ফেরদৌস। তার ব্যাটে আসে ২২ রান। ওপাশে সঙ্গীদের আসা যাওয়ার মিছিল অবশ্য বন্ধ হয়নি। তবে যেই না জুয়াইরিয়া বিদায় নিলেন, এরপরই বাংলাদেশের ইনিংস হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তিনি বিদায় নিয়েছিলেন দলীয় ৬৪ রানে, পঞ্চম ব্যাটার হিসেবে। তার বিদায়ের পর শেষ ৫ উইকেট বাংলাদেশ খুইয়েছে ১২ রানে। আর তাতেই ৭৬ রানে অলআউট হয়ে বাংলাদেশ ম্যাচটা হারে ৪১ রানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category