শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

ডি-৮ সম্মেলনের উদ্দেশে দেশ ছাড়লেন ড. ইউনূস

  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ Time View

ডি-৮ সম্মেলনে অংশগ্রহণের জন্য মিসরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।

এই সম্মেলনে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের সরকারপ্রধান যোগ দেবেন। সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার জানান, ‘ডি-৮ সম্মেলনটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দেশের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।’

এর আগে, গত ৩০ অক্টোবর মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসির আমন্ত্রণপত্র বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। তিনি জানান, ডি-৮ সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকে ফিলিস্তিনের জনগণকে সমর্থন দেওয়ার বিষয়ে এবং ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ১৫ জুন ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে ডি-৮ (ডেভেলপিং-৮) গ্রুপের কার্যক্রম শুরু হয়। এর মূল লক্ষ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে উন্নয়ন সহযোগিতা জোরদার করা, বিশ্ব অর্থনীতিতে তাদের অবস্থানকে শক্তিশালী করা, বাণিজ্যের নতুন সুযোগ সৃষ্টি করা, আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়ন।

ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে এবং বৈশ্বিক অর্থনীতিতে নিজেদের অবস্থান সুসংহত করতে এই সম্মেলন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category