শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

পরিবারসহ সাবেক ৫ এমপির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বিগত সরকারের পাঁচ সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের নতুন কমিশন এই নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

যাদের বিরুদ্ধে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়েছেন তারা হলেন- ফেনী ১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা ৩ আসনের সাবেক সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আবু জাহির, নোয়াখালী ১ আসনের সাবেক সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম ও লক্ষীপুর-২ আসনের নুরউদ্দিন চৌধুরী নয়ন। একইসঙ্গে তাদের স্ত্রী, ছেলে-মেয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category