শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তার ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

বাসন থানার ওসি রাহেদুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-ছালেহা আক্তার টুকটুকি (২৬), ইমরান হাসান রাজন (৩৮), মো. মামুন (২৩) ও মো. দুলাল (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চান্দনা চৌরাস্তা এলাকার জোবেদা টাওয়ারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকা-ময়মনসিংহগামী একটি ট্রাক। এ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ছিল একটি যাত্রীসহ অটোরিকশা। অটোরিকশাটিকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে কাভার্ডভ্যান ও ট্রাকের মাঝখানে চাপা পড়ে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ছালেহা আক্তার টুকটুকি নিহত হন। আহতদের তিনজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বাসন থানার ওসি রাহেদুল ইসলাম জানান, কাভার্ডভ্যান ও ট্রাকের চাপায় পড়ে একটি অটোরিকশার নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী পালিয়েছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা আবুল ফজল কালবেলাকে জানান, সড়ক দুর্ঘটনায় চারজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category