বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-পিকআপ-মাইক্রোর ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ড্রাম ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৬ জন।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুরের মানিক মিয়ার মেয়ে রাইছা (১১ মাস) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের মৃত লতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫) ও হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন নিহত হয়েছেন। তার নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ জানান, কুমিল্লাগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে বিপরীত দিক হতে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিলেটগামী একটি পিকআপের দ্রুত ও বেপরোয়া গতিতে ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান । এসময় ছয়জন আহত হয়। স্থানীয়রা আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক, পিকআপ এবং হাইস গাড়ি তিনটি থানায় নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category