রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুড়ে ‘বর্ষবরণ’ করলো

  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২৫৪ Time View

আতশবাজি, উল্লাস-উদ্দীপনা নিয়ে নতুন বছর ২০২৩ সালকে বরণ করে নিয়েছে বিশ্ববাসী। কিন্তু এর ব্যতিক্রমী উদযাপন করেছে উত্তর কোরিয়া।  নতুন  বছরের প্রথম দিনেই স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসআরবিএম) ছুড়ে ‘বর্ষবরণ’ করে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে রোববার (১ জানুয়ারি) দ্য কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের রিয়ংসং এলাকা থেকে রোববার স্থানীয় সময় ভোররাত ২টা ৫০ মিনিটের দিকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রটি প্রায় ৪০০ কিলোমিটার দূরে পূর্ব সাগরে গিয়ে পড়ে।

এদিকে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বার্তায় গণমাধ্যমকে বলেছে, ‍‍`উত্তর কোরিয়ার যে কোনো উসকানির যথাযথ জবাব দিতে আমাদের সেনাবাহিনী প্রস্তুত।‍‍`

যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের বার্তায় বলা হয়েছে, এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ‍‍`অবৈধ অস্ত্র কর্মসূচির অস্থিতিশীল প্রভাবকে তুলে ধরে।

প্রসঙ্গত, সদ্য বিদায়ী বছরে উত্তর কোরিয়া প্রায় ৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে।

টিএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category