শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে অটোরিকশা-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সিএনজিচালিত অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাজরা-আলী আকবরী এলাকায় এই দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন কুলিয়ারচর উপজেলার রামদি এলাকার জুতা ব্যবসায়ী আবু আল হেলাল (৪৯), অপরজন একই উপজেলার দাড়িয়াকান্দি এলাকার সিএনজি চালক মো. আবুল কালাম।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিঞা জানান, কিশোরগঞ্জ থেকে ভৈরবমুখী একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ দুজন নিহত হন। সিএনজির অপর তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ ঘটনায় মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে বলে জানান ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিঞা।তিনি আরো বলেন, নিহতদের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category