বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

আগামীকাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ Time View

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য জরুরি পাইপলাইন স্থানান্তর করতে আগামীকাল, ১১ ডিসেম্বর (বুধবার), গ্যাস সরবরাহ বন্ধ থাকবে দেশের কিছু অংশে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত, অর্থাৎ ১০ ঘণ্টা, গ্যাস সরবরাহ বন্ধ থাকবে তিতাস গ্যাসের আওতাধীন ঢাকার আশুলিয়া অঞ্চলের জিরাবো ডিআরএসের ১০” x ৫০ পিএসআইজি লাইনের আওতায়।

এতে জিরাবো থেকে বিশমাইল রোড এবং ৪” x ৫০ পিএসআইজি বিতরণ লাইনের সঙ্গে যুক্ত ভাদাইলসহ আশপাশের সব শ্রেণির গ্রাহকরা গ্যাস সেবা থেকে বঞ্চিত হবে।

এছাড়া জিরাবো, কাঠগড়া, রাঙ্গামাটিয়া ও এর আশেপাশের আবাসিক গ্রাহকদেরও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ বিষয়ে ভোক্তাদের সহনশীলতা কামনা করেছে এবং গ্যাস সরবরাহ আবার চালু হওয়ার পর কোনো ধরণের সমস্যা হলে তাদের সহায়তা চাওয়ার জন্য জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category