বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে সীমান্তহত্যা সঙ্গতিপূর্ণ নয়: পররাষ্ট্রসচিব

  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেছেন, ভারতের পররাষ্ট্রসচিবকে বলা হয়েছে যে, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে সীমান্তহত্যা সঙ্গতিপূর্ণ নয়।

সোমবার ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে আজকের বৈঠকে সীমান্ত হত্যা নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি, সীমান্তে হত্যাকাণ্ড কাম্য নয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে এ ধরনের হত্যাকাণ্ড সঙ্গতিপূর্ণ নয়।’

তিনি বলেন, ‍‍`আমরা বলেছি যে, সীমান্তহত্যা যেন শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়।’

‍‍`আমরা বলেছি, আমরা কোনো অপরাধ সমর্থন করি না, একইসঙ্গে হত্যাকাণ্ডকেও সমর্থন করি না।’, বলেন তিনি

পররাষ্ট্রসচিব বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে কথা বলছি, তার সঙ্গে সঙ্গতি রেখে আমাদের যে অঙ্গীকার এবং রাজনৈতিক যে অঙ্গীকার হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনার, সেটার বিষয়ে তারা যেন শ্রদ্ধাশীল থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category