বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

জিডি করার ১ ঘণ্টার মধ্যে সেবা দেবে পুলিশ: ডিএমপি কমিশনার

  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকা শহরে আমরা সেবক হতে চাই। থানায় জিডি হবে। জিডি হবার ৪৮/৭২ ঘণ্টা পর নয়, এখন থেকে ২/১ ঘণ্টার মধ্যে সাড়া দেবেন পুলিশ অফিসার। তিনি অভিযোগকারীর কাছে হাজির হয়ে অভিযোগ শুনবেন। ঘটনার গুরুত্ব অনুযায়ী ব্যবস্থা নেবেন।

সোমবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‍‍`মিট দ্যা প্রেস‍‍` অনুষ্ঠানে একথা বলেন তিনি।

কমিশনার বলেন, আমি একজন সেবক। আমি রেভিনিউ, ট্যাক্স কালেক্টর না। আমার কাজ সেবা দেয়া।

উদাহরণ দিয়ে কমিশনার বলেন, তেজগাঁও থানায় ৫০০ মামলা হোক সমস্যা নেই। সেজন্য আমি কমিশনার জবাবদিহি করব। কেন ৫০০ মামলা হলো। সেটার জবাব আমি দিব। মামলা হোক, জিডি হোক সমস্যা নাই কিন্তু কোনো ঘটনা যেন হাইড (লুকায়িত) না থাকে। যে ঘটনায় মামলা হবার কথা সেটার জন্য মামলাই নিতে হবে, যেটার জন্য জিডি নেবার কথা সেটার জন্য জিডিই হতে হবে।

নতুন একটি পদক্ষেপ নেবার ঘোষণা দিয়ে ডিএমপি কমিশনার বলেন, আগে জিডি হবার পরে ৪৮/৭২ ঘণ্টা পর তদন্তকারী কর্মকর্তা যোগাযোগ করত বা ঘটনাস্থলে যেত। কিন্তু এখন সেসময় পর্যন্ত যেন অপেক্ষা করতে না হয়, জিডি নথিভুক্ত হবার ১/২ ঘণ্টার মধ্যে অফিসার যেভাবেই হোক ঘটনাস্থলে যাবেন বা অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করেন সে ব্যবস্থা চালু হবে। তিনি অভিযোগকারীর বক্তব্য শুনবেন সে অনুযায়ী ব্যবস্থা নিবেন। মামলা নেবার মতো ঘটনা হলে অভিযোগকারীকে থানায় ডেকে নিয়ে মামলা গ্রহণ করবেন। তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করবেন।

তিনি বলেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে এই ব্যবস্থা চালু হবে। সেজন্য নতুন লোক প্রশিক্ষিত করা হচ্ছে। এক সপ্তাহের প্রশিক্ষণ দিয়ে তাদের থানায় পাঠানো হবে। আমি চাই সেবা প্রদানে রেসপন্স টাইম কমিয়ে নিয়ে আসা। অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পুলিশী সহায়তা পাবেন। এসময় উপস্থিত ছিলেন ডিএমপি‍‍`র অতিরিক্ত কমিশনারবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category