বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

জেনেলিয়া দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন

  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২৭৫ Time View

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। বলিউডের চেয়ে দক্ষিণী ছবিতেই বেশি কাজ করেছেন। কিন্তু বিয়ের পর সিনেমা জগৎকে বিদায় জানান তিনি। দীর্ঘ বিরতির পর আবারও মারাঠি সিনেমা ‘বেদ’ দিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। সিনেমাটি নির্মাণ করেছেন তার স্বামী রীতেশ দেশমুখ।

জেনেলিয়া বলেন, বর্তমানে তিনি অনেক ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিতে। এখন অনেক কাজ রয়েছে যাতে মুখ নয়, অভিনেতার প্রয়োজন হয় বলেই মনে করছেন জেনেলিয়া। তাই আবার কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, সত্যি বলতে বিয়ের সময়ই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে, কাজ নয় পরিবারকেই সময় দেব। বিয়ের আগে অনেক কাজ করেছি আমি। তাই মনে হয়েছিল, এখন বিরতি দরকার আমার।

তিনই আরও বলেন, ওই সময় পরিবারকে শুধু প্রাধান্য দিতে চেয়েছিলাম। এরপর দুই সন্তান হলো। সংসার জীবনেই বাঁধা পড়ে থাকতে ভালোই লাগছিল আমার। কিন্তু তার মানে এটা নয় যে, আমি আর কাজ করতে পারব না কিংবা করব না।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিয়ের ১০ বছর পূর্ণ হয়েছিল রীতেশ-জেনেলিয়ার দাম্পত্য জীবনের। বলিউডের ছবিকেও হার মানাবে তাদের প্রেমকাহিনি।

এবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category