আজ ৭ ডিসেম্বর যথাযথ মর্যাদায় মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শনিবার সকাল ১১টায় শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ থেকে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রধান সড়কে একটি র্যালি বের করা হয়।
শহরের চৌরঙ্গী মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি মাগুরা প্রেসক্লাব চত্বরে মিলিত হয়।
মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকদের সমন্বয়ে র্যালিটি অনুষ্ঠিত হয় এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
এ সময় বক্তব্য দেন- মাগুরা প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।