শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৫৭০ রোগী

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

দেশে প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।তাদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ।এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫১৪ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে নারীদের সংখ্যা বেশি।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৫৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৯৪ হাজার ৮৮৪ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৯৭ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ১৩৮ জন, খুলনা বিভাগে ৬৪ জন, বরিশাল বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, সিলেট বিভাগে দুইজন ও রংপুর বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭০৫ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category