শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

বগুড়ার ধুনটে দেশের দ্বিতীয় বৃহত্তম ইজতেমা শুরু

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ Time View

বগুড়ার ধুনটে প্রতিবারের ন্যায় এ বছরও তিন দিনব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তম ইজতেমা শুরু হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে বিশাল মাঠে আমবয়ানের মধ্যদিয়ে ভোর থেকে ৪৬তম এ ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।

বৃহস্পতিবার যোহরের নামাজ শেষে ইজতেমা ময়দানে স্থানীয় এক মৃতের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে ঢাকা থেকে আগত কাকরাইল মসজিদের মেহমান মাওলানা মুফতি রেজাউল করিম উদ্বোধনী বয়ান পেশ করেন।

ইজতেমায় ক্রমান্বয়ে বয়ান পেশ করবেন আরব জামাতের মাওলানা ইউছুব সাহেব, হাজী আ. ছামাদ ও মাওলানা আ. রহমান।

এছাড়াও প্রতিদিন ওয়াক্ত নামাজ শেষে বিভিন্ন দেশ ও বিদেশ থেকে আগত মেহমানরা সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে কোরআন হাদিসের আলোকে দ্বিনি বয়ান পেশ করবেন।

অন্যান্য বারের মতো ইজতেমা ময়দানে দূরদূরান্ত থেকে এবারও হাজার হাজার মেহমান উপস্থিত হয়েছেন।

মেহমানরা তাদের সঙ্গে আনা প্রয়োজনীয় জিনিসপত্রসহ নিজ নিজ তাবুতে অবস্থান নিয়েছেন। বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে অনেক স্থানীয় দোকানিরা পাশেই শীতের কাপড়, খাবার হোটেল, টুপি, আতর ও কুরআন হাদিসের বইসহ নানা প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান নিয়ে বসেছেন।

ইজতেমা আয়োজক কমিটি জানান, ইজতেমায় আসা তাবলীগ জামায়াতের সাথি ভাইদের সকল সুবিধার জন্য কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রতি বছরের মতো এবারও সৌদি আরব, মালয়েশিয়া, মরক্কসহ দেশবিদেশের মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। শনিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা সমাপ্ত হবে। এ ইজতেমা ময়দানে থেকে তাবলিগের সাথি ভাইয়েরা জামায়াত গঠন শেষে দেশব্যাপী দাওয়াত পৌঁছে দিয়ে রাজধানীর টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার শরিক হবেন।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল জানান, ইজতেমা ময়দানে প্রশাসনের কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। মেডিক্যাল টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ইজতেমার আশেপাশে মানুষ চলাচলের জন্য ধুলাবালির হয় সেক্ষেত্রে ফায়ার সার্ভিস টিমকে পানি ছিটিয়ে দিতে বলা হয়েছে। বুধবার ইজতেমা ময়দান পরিদর্শন করেছি। ইজতেমা ময়দান সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, সরুগ্রাম বিশ্ব ইজতেমা ময়দানে একটি ভ্রাম্যমাণ পুলিশ কন্ট্রোলরুম স্থাপন করেছি। ইজতেমা ঘিরে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও সাদা পোশাকের পুলিশ (ডিএসবি) মোতায়েন করা হয়েছে। পুরো এলাকাজুড়ে পুলিশের নজরদারিতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category