বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ভারতের সঙ্গে আর কোনো অন্যায় আপস হবে না: হাসনাত আবদুল্লাহ

  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ Time View

ভারতের সঙ্গে কোনো অন্যায় আপস হবে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, গত পঞ্চাশ বছরে বাংলাদেশ ভারতের সঙ্গে আপস, আত্মসমর্পণ ও নতজানু আলোচনার মাধ্যমে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে। কিন্তু ফলাফল বেশিরভাগ ক্ষেত্রেই হতাশাজনক—বিশ্বাসঘাতকতা, শোষণ এবং আমাদের সার্বভৌম অধিকারের প্রতি অবহেলা।

তিনি বলেন, এখন সময় এসেছে নতুন এক দৃষ্টিভঙ্গির। আগামী দিনগুলোতে বাংলাদেশ ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে, দৃঢ় প্রত্যয় এবং স্পষ্টতার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। আর কোনো অন্যায় আপস হবে না। আমরা যা ন্যায়সঙ্গতভাবে আমাদের অধিকার, তা দৃঢ়ভাবে রক্ষা করব এবং দাবি করব।

তিনি আরও বলেন, বাংলাদেশ ভারতের ছায়ায় নয়, বরং আত্মবিশ্বাসী ও সক্ষম অংশীদার হিসেবে অথবা প্রয়োজন হলে, দৃঢ় প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে চায়। আমাদের সার্বভৌমত্ব এবং স্বার্থ অদলযোগ্য, এবং এগুলো রক্ষায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। সবশেষে মাতৃভূমি অথবা মৃত্যু লিখে তার লেখা শেষ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category