বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরুন: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম।

বলেছেন, বাংলাদেশের মিডিয়া সত্যটা জানে, সত্য তুলেও ধরে। আমি অনুরোধ করবো আপনারা তাদের মিথ্যার বিরুদ্ধে কাউন্টার সত্যটা তুলে ধরুন। তাহলে যারা অপপ্রচার করছে তাদের মুখে চুনকালি পড়বে।

সোমবার রংপুরের পীরগঞ্জের বাবুনপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের খোঁজখবর শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইসকন নিষিদ্ধের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। পরিকল্পনা হলে জানতে পারবেন। কোনো মামলায় হয়রানিমূলকভাবে কাউকে জড়ানো হলে ভুক্তভোগী অবশ্যই ছাড়া পাবেন। এজন্য পুলিশের পাশাপাশি ডিসিদের সমন্বয়েও কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা দুপুরে রংপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বিভাগীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। বিকেলে বিভাগীয় কৃষি কর্মকর্তাদের সাথে তার বৈঠকের কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category