রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

পরীমণি জীবন থেকে স্বামী রাজকে ছুটি দিলেন

  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২৭৪ Time View

ঢালিউড সিনেমার আলোচিত নায়িকা পরীমণি তার জীবন থেকে স্বামী শরিফুল রাজকে চিরতরে ছুটি দিয়েছেন। শুক্রবার মধ্যরাতে নায়িকা নিজেই এক ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন। এর বেশি বিস্তারিত জানায়নি পরী।

হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান ক্যাপশন দিয়ে পরীমণি লিখেন, আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।

ধারণা করা হচ্ছে, স্বামী শরিফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে পরীমণির৷ তবে কবে এবং কেনইবা তাদের বিচ্ছেদ হয়েছে তা জানা যায়নি। বিস্তারিত জানতে পরীমণিকে একাধিকবার ফোন দিলে তিনি কল কেটে দেন৷ বার্তা পাঠালেও তার উত্তর মিলেনি।

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা ২০২১ সালের ১৭ অক্টোবর চুপিসারে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন। চলতি বছরের ১০ জানুয়ারি এ খবর প্রকাশ্যে আনেন তারা৷ সেসময় পরী জানান, তাদের ঘরে সন্তান আসছে। গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরী। রাজ-পরীর সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার সেটে দুজনের পরিচয় ও প্রেম; তারপর হুট করেই বিয়ে। বিয়ে ও সন্তান জন্মের পর বেশ ভালোই যাচ্ছিল তাদের নতুন জীবন। রাজ-পরীর দুষ্টু, মিষ্টি কিংবা আবেগমাখা কর্মকাণ্ড বরাবরই ভক্তদের নজর কেড়েছে। অন্তর্জালে তাদের নানান মুহূর্তের ছবি বেশ প্রশংসা কুড়ায়। তবে বছর না ঘুরতেই, বছরের শেষ দিন পরী দিলেন সম্পর্ক ছিন্নর খবর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category