শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় আসতে হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ

  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

ভারতের আর্শীবাদে নয় জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে বলে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

শনিবার বিকালে উপদেষ্টার নিজ উপজেলা মুরাদনগরবাসীর আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় উপদেষ্টা বলেন, বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ এবং বহির্ভূত ষড়যন্ত্র হচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের রাজনৈতিক নেতাদের মাঝে একটি সংস্কৃতি চালু হয়েছে যে ভারতের আশীর্বাদ ছাড়া ক্ষমতায় আসা যাবে না। এটা এদেশের জন্য দুঃখজনক। আপনারা যদি মনে করেন ভারতের আশীর্বাদ ছাড়া এদেশে ক্ষমতায় আসা যায় না, তাহলে বলতে হয় শেখ হাসিনার চেয়েও বেশি এদেশের কারও ভারতের আনুগত্য ছিল না, সেই শেখ হাসিনার কী পরিণতি বাংলাদেশের মানুষ করেছে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতি দেখতে না চান বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকে একমাত্র ক্ষমতায় আসার উপায় হিসেবে অবলম্বন করুন অন্য কোন বহিরাগত শক্তির আশীর্বাদ নয়।

কুমিল্লা বিভাগ প্রসঙ্গে তিনি বলেন, পতিত স্বৈরাচার হাসিনা বলেছিল কুমিল্লা নামে বিভাগ হবে না। আমরা এখন বলতে চাই, এখানে কোনো বিভাগ হলে কুমিল্লা নামেই হবে। এটা করার জন্য যা প্রয়োজন সব করা হবে। সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সাথে কথা বলে শীঘ্রই বাস্তবায়নের তাগিদ দেওয়া হবে।

কুমিল্লার মুরাদনগর উপজেলার ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগর উপজেলাবাসীর গণসংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার নাছের আলমের সভাপতিত্বে কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরী, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলিয়াস, সাবেক আমির মনছুর মিয়া, সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক মীর, প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, হেফাজত ইসলাম বাংলাদেশের নেতা মুফতি সাদেকুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উপজেলা সভাপতি মজিবুল ইসলাম, অ্যাডভোকেট ওবায়দুল হক, নুরুল মোমেন খান, মনিরুল হক জর্জ, জাহের মুন্সী। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল, উপজেলা জামায়াতের নায়েবে আমির আমির হোসেন, বৈষম্য বিরোধী আন্দোলন মুরাদনগরের সদস্য নাহিদুল ইসলাম, সিয়াম খান, আশিকুর রহমান, আবদুর রহমান উজ্জ্বল, সাব্বির হোসেন, মেহেদী হাসান আবেদ, শাহ পরান, সাইফুল ইসলাম শান্ত প্রমুখ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজ, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে কুমিল্লা জেলায় শহীদ হওয়া ৩৫ জনের পরিবারের মাঝে সরকারিভাবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category