বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ফ্যাসিস্ট সরকারের সাথে আঁতাত কারীদের রাজত্ব করতে দেয়া হবে না: এম এ খালেক

  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৯৬ Time View

সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক পিএসসি বলেছেন, ‘আজকের জনসমাবেশ প্রমাণ করে বাঞ্ছারামপুর বিএনপি এক অভিন্ন। কোন অপশক্তি আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাল্লাহ। যারা কোনোদিন বিএনপি করে নাই তারা আজ ফ্যাসিস্ট সরকারের লোকজনের সাথে আঁতাত করে বাঞ্ছারামপুরে বিএনপির পকেট কমিটি করেছে। তারা নাকি বাঞ্ছারামপুরের রাজত্ব করবে, বাঞ্ছারামপুরে ফ্যাসিস্ট সরকারের সাথে আঁতাত কারীদের রাজত্ব করতে দেয়া হবে না।’

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও দেশ ও নায়ক তারেক রহমানের নির্দেশ মোতাবেক আগামীদিনে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাবে।

শনিবার বিকালে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির আয়োজনে সভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মান্নানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল হক রাব্বির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম ম ইলিয়াস, যুক্তরাজ্যে মহিলা বিএনপির সদস্য সচিব অঞ্জনা আলম, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মতিউর রহমান জালু, অ্যাডভোকেট মীর হালিম, মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুর রহমান, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ভিপি মুজিব, পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি নিজাম উদ্দিন, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category