শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

মির্জা ফখরুল যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন

  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

১০ দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকাল আটটার দিকে স্ত্রী রাহাত আরা বেগমসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি২০৮) লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

বিএনপি মিডিয়াসেল সূত্রে জানা গেছে, লন্ডনে অবস্থানকালে রাজনৈতিক ও বিএনপির দলীয় কাজে ব্যস্ত থাকবেন বিএনপি মহাসচিব। লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা রয়েছে।

এদিকে লন্ডনে মির্জা ফখরুলের সফর উপলক্ষ্যে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। ৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় রয়েল রিজেন্সিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ১১ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপি মহাসচিবের। তিনি দেশে ফেরার পর বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন। তাঁর লন্ডন যাওয়ার সম্ভাব্য দিন ধার্য করা হয়েছে আগামী ১৩ ডিসেম্বর। সে জন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category