শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

ফের রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল

  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

যাত্রাবাড়ী ও লালবাগ থানার পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন রিমান্ডের এই আদেশ দেন।

এদিকে চকবাজার ও লালবাগ থানার হত্যায় করা হত্যা মামলায় সোলায়মান সেলিমের ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এরইমধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড দেয়া হয়েছে। একাধিক মামলায় তিনি আগেও রিমান্ডে ছিলেন।

এর আগে সকালে অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে ৩ দিন মঞ্জুর করেন আদালত। এদিকে আবার লালবাগ থানার হত্যা মামলায় ৪ ও চকবাজার থানার হত্যা মামলায় সোলায়মান সেলিমের ৩ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। এর আগেও নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় ৮ দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে ছিলেন তিনি।

সকালে বিভিন্ন থানার হত্যা মামলায় নতুন করে গ্রেফতার আবেদন করে আদালতে আনা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে।

আজ যাত্রাবাড়ী, বংশাল, আদাবর, কোতোয়ালি, শাহবাগ, লালবাগ থানার বিভিন্ন হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সোলায়মান সেলিম, জুনায়েদ আহমেদ পলক, দিপু মণি, আনিসুল হক, সালমান এফ রহমান, সাদেক খান, এবিএম ফজলে করিম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মনিরুল ইসলাম, আ স ম ফিরোজ, মশিউর রহমান ও আমীর হোসেন আমুকে গ্রেফতার দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category