বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

সাফ নারী চ্যাম্পিয়নশীপ ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ

  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৭৭ Time View

সাফ নারী চ্যাম্পিয়নশীপ ফাইনাল আজ। ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ দল নেপাল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শিরোপা জয়ের লড়ায়ে মাঠে নামবে বাংলাদেশ ও নেপালের নারী ফুটবল দল। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সাফ নারী চ্যাম্পিয়নশিপে বর্তমান চ্যাম্পিয়ন দল বাংলাদেশ। একই ভেন্যুতে একই প্রতিপক্ষের সাথে শিরোপা জয় করেছিলো বাংলাদেশের নারীরা। ২০২২ সালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিলো লাল সবুজের মেয়েরা।

এবারের সাফ সেমিফাইনালে নেপাল ১০ জন নিয়ে ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে। ভুটানকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এপর্যান্ত নেপাল সাফ ফাইনাল খেলেছে পাঁচবার কিন্তু শিরোপা ঘরে তুলতে পারেনি দলটি।

পাঁচবারের সাফ ফাইনাল হারার দুঃখ ঘুচাতে মাঠে নামবে নেপালের মেয়েরা । অন্যদিকে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো সাফ চ্যাম্পিয়নশীপ ট্রফি ঘরে তুলতে মরিয়া বাংলাদেশের মেয়েরা।

আজ পুরো নেপাল আশায় আছে বাংলাদেশকে হারিয়ে প্রথম বারের মতো সাফ শিরোপা ছুঁয়ে দেখবে।

যেমনটির আশায় ছিল ২০২২ সালে কিন্তু সেবার বাংলাদেশ তাদের সেই আশা পূরণ হতে দেয়নি। নেপালকে হারিয়ে প্রথমবার সাফ জিতে দেশে ফিরে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে বাফুফে ভবনে যাত্রা করেছিলো মনিকা-মারিয়ারা। আবারও বাংলাদেশের মেয়েদের ছাদখোলা বাসে উৎসব দেখার অপেক্ষায় বাংলাদেশিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category