রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সময়সূচি প্রকাশ

  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ২৩৩ Time View

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড। সীমিত ওভারের সিরিজটি হবে ঢাকা ও চট্টগ্রাম, এ দুই ভেন্যুতে। দুইটি সিরিজ খেলতে আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে ইংল্যান্ড। ২০২৩ সালের ১ মার্চ মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে।

ইতিমধ্যে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সময়সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পরে আলাদা এক বিবৃতিতে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি।

১ মার্চ মিরপুরে প্রথম ওয়ানডের পর পরের ম্যাচটি হবে ৩ মার্চ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ৬ মার্চ। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। চট্টগ্রামেই ৯ মার্চ শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের শেষ দুটি ম্যাচের জন্য আবারও দুই দল ফিরবে ঢাকায়, ম্যাচগুলো হবে ১২ ও ১৪ মার্চ।

ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সময়সূচি, ২০২৩

  • ১ মার্চ, প্রথম ওয়ানডে, মিরপুর
  • ৩ মার্চ, দ্বিতীয় ওয়ানডে, মিরপুর
  • ৬ মার্চ, তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম
  • ৯ মার্চ, প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম
  • ১২ মার্চ, দ্বিতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম
  • ১৪ মার্চ, তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর

উল্লেখ্য, ২০১৬ সালে সর্বশেষ সফরে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। সেবার টেস্ট সিরিজ ড্র হয়েছিল ১-১ ব্যবধানে।

এআই 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category