রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

মীর, সাকিব-শিশিরের রান্নার ছবি দেখে যা বললেন

  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১১৫ Time View

বিশ্ববিখ্যাত অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। তার কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে, বাড়ির আঙিনায় তৈরি অস্থায়ী চুলায় হাঁড়িতে রান্না করছেন তিনি। তাতে লাকড়ি দিয়ে আগুন ধরানোর চেষ্টা করছেন সাকিব। আরেকটি ছবিতে দেখা যায়, গরুর মাংস রান্না করছেন সাকিব আল হাসানের স্ত্রী শিশির। তার পাশে দাঁড়িয়ে আছেন সাকিব। এমন বেশ কিছু ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘শ্বশুরবাড়িতে পিকনিক, আমার প্রিয় গরুর মাংসের তরকারি।’

সোমবার (২৬ ডিসেম্বর) বেলা ৩টার দিকে ফেসবুকে ছবিগুলো পোস্ট করেন সাকিব, যা মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। পারিবারিক আবহের মধুর মুহূর্তটি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন ভক্তরা। এ ছবি দৃষ্টি এড়ায়নি ভারতের পশ্চিমবঙ্গের সঞ্চালক-কমেডিয়ান মীর আফসার আলীর। এ দৃশ্য দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন জি-বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘মীরাক্কেল’র এই উপস্থাপক।

ছবিগুলো নিজের ফেসবুকে শেয়ার করে মীর আফসার আলী লেখেন, ‘আমার সাকিব ভাইয়ের সঙ্গে আলাপ করার খুব ইচ্ছা। বড্ড ভালো লাগে মানুষটাকে। এক-আধবার সুযোগ যে পাইনি, তা নয়। কিন্তু বিরক্ত করতে ভালো লাগেনি। ওনার মতো মানুষ সারাক্ষণই ভক্ত দ্বারা ঘেরা। তার মধ্যে ওনাকে বিব্রত করতে ইচ্ছা হয়নি কোনোদিন। কিন্তু আজ এই ছবিগুলো দেখে এতই ভালো লাগলো যে, শেয়ার করলাম।’

সাকিব আল হাসানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে মীর আফসার আলী লেখেন, ‘ইনশাআল্লাহ, কোনো না কোনো সময় হবে নিশ্চয়। যেমন এ বছর চঞ্চল চৌধুরী দাদার সঙ্গে মুখোমুখি সাক্ষাতের সৌভাগ্য হয়েছে কলকাতায়। ওটা আমার জন্য স্বপ্নপূরণ ছিল।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category