রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

বিশ্বকাপ সেরার একাদশে জায়গা পেলেন জ্যোতি

  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৭৩ Time View

নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার শিরোপা লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। আর এই ফাইনালের আগে চলতি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে জায়গা পেয়েছেন একমাত্র বাংলাদেশি ক্রিকেটার টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বিশ্বকাপে ৩৪ গড়ে রান তুলেছেন জ্যোতি। স্ট্যাম্পের পেছনে নিজের কাজটাও ঠিকভাবেই করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তাই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ সেরার স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এই দলে দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন চারজন। নিউজিল্যান্ড থেকে জায়গা পেয়েছেন তিনজন। অস্ট্রেলিয়ার নারী দল থেকে জায়গা পেয়েছেন দুজন। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ থেকে এসেছেনে একজন করে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চোখে বিশ্বকাপের একাদশ

লরা উলভার্ট, তাজমিন ব্রিটস, জর্জিয়া প্লিমার, মারিজানে কাপ, দিয়ান্দ্রা দোতিন, অ্যামেলিয়া কার, নিগার সুলতানা জ্যোতি, অ্যানাবেল সাদারল্যান্ড, ইডেন কার্সন, মেগান শ্যুট ও ননকুলুলেকো এমলাবা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category